শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ রুশ নাগরিকের মৃত্যু
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ রুশ নাগরিকের মৃত্যু
৫৯৭ বার পঠিত
সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫ রুশ নাগরিকের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দেশের পাবনার ঈশ্বরদী উপজেলার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত আরো এক রুশ নাগরিক রোববার (০৬ ফেব্রুয়ারি) মারা গেছেন। এ নিয়ে গত ৮ দিনে এই প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের মধ্যে ৫ জনের মৃত্যু হলো।

রোববার (৬ ফেব্রুয়ারি) রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাব ইন্সপেক্টর আতিকুল ইসলাম আতিক এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুরেই মারা গেছেন ভোরেটনিকভ আলেকজান্দ্রা নামক এক রুশ নাগরিক।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ‘নিকিম’ নামের একটি রাশিয়ান প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীণ সিটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন আলেকজান্দ্রা।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফ্ল্যাটের কক্ষে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এক সহকর্মী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার রাতে প্রকল্পে কর্মরত আরো দুই রুশ নাগরিকের মৃত্যু হয়।
এদের মধ্যে একজন সিঁড়ি থেকে পিছলে পড়ে এবং অন্যজন নিজ কক্ষে অজ্ঞাত কারনে মৃত্যুবরণ করে পড়েছিলেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রূপপুর প্রকল্পের আবাসন এলাকা গ্রীণ সিটিতে এ ঘটনা ঘটে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ‘টেস্ট রোসেম’নামক একটি প্রতিষ্ঠানে চুকিন পাভেল (৫৯) নামের রুশ নাগরিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীণসিটির একটি কক্ষে থাকতেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে তার ফ্ল্যাটের কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন দুই সহকর্মী। পরে গ্রীণসিটি ও রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

একই রাতে টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০) নামের আরেকজন রুশ নাগরিক গ্রীণসিটির সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে মারা যান। গ্রীণসিটি আবাসিকের ১২ নম্বর ভবনের ১৪ তলায় একটি কক্ষে থাকতেন তিনি। শুক্রবার রাত ২টার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তিনি পা ফসকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রূপপুর প্রকল্পে রাশিয়ানদের মালিকানাধীন সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ইন্সটলার হিসেবে কর্মরত ছিলেন।রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাভেল হৃদরোগে আক্রান্ত হয়ে এবং টলমাচেফ ভায়াচেস্লাভ সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। ’ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুইদিনের ব্যবধানে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেক্সেই এবং তার আগে বুধবার (২ ফেব্রুয়ারি) প্রকল্পের গ্রীণসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মারা যান শাকিরভ আলেক্সেই নামের দুই রুশ নাগরিক।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?