শিরোনাম:
●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » হাইকোর্টে আপিল বিভাগে আবেদন করলেন- চিত্রনায়িকা নিপুণ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » হাইকোর্টে আপিল বিভাগে আবেদন করলেন- চিত্রনায়িকা নিপুণ
৭৮৬ বার পঠিত
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইকোর্টে আপিল বিভাগে আবেদন করলেন- চিত্রনায়িকা নিপুণ

---বিবিসি২৪নিউজ,বিনোদন প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গতকাল সোমবার স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিস্ট শাখায় আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ।

নিপুণের অন্যতম আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘চেম্বার আদালতের কার্যতালিকায় এলে আজ বিষয়টির ওপর শুনানি হতে পারে।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি ভোরে ফলাফল ঘোষণা করা হয়। এ ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়।

এ নিয়ে পরে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন নিপুণ। সমাজসেবা অধিদপ্তর থেকে ২ ফেব্রুয়ারি এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়।

৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।

সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারি চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারি দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রিট করেন জায়েদ খান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া। নিপুণের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা না দিতেও হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে জানান তাঁর আইনজীবী আহসানুল করিম। তিনি গতকাল বলেন, ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, নির্বাচনী আপিল বোর্ড সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। ওই চিঠি ও বোর্ডের সিদ্ধান্তের কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করেছেন। সমাজসেবা অধিদপ্তরের চিঠি ও আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের দিতে বলা হয়েছে।



আর্কাইভ

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান