মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান
বাংলাদেশকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ জাপান সরকার ডাব্লিউএফপি এবং আইওএমকে বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য ৯ মিলিয়ন (৭৭ কোটি ৪৩ লাখ) মার্কিন ডলার সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ডাব্লিউএফপিকে প্রায় ৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলায় এ সহায়তার আওতায় কৃষি অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ কৃষকদের সঙ্গে বাজারের ব্যবস্থাপনা জোরদার করা হবে।
এদিকে আইওএমকে প্রায় ৪.৪৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের জন্য গভীর নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণে এ টাকা ব্যয় করা হবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 