শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ভালোবাসা দিবসে শতকোটি টাকার ফুল বিক্রি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ভালোবাসা দিবসে শতকোটি টাকার ফুল বিক্রি
১৭৭৫ বার পঠিত
সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ভালোবাসা দিবসে শতকোটি টাকার ফুল বিক্রি

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে মাঘের শীত কমতেই বাতাসে গুনগুন, এসেছে ফাগুন। সব বয়সী মানুষের মনে উৎসবের রঙ। প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। গাছে গাছে ফুল। যেখানে মৌমাছি-প্রজাপতি খেলা করে। বসন্ত বরণে প্রস্তুত সবকিছু। বাহারি ফুলের মেলায় রঙিন বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী বাজার। এরই মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে এই বাজারে ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। লক্ষ্য এখন ২০ কোটি ছাড়িয়ে যাওয়ার।

কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।”

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারায় ফেব্রুয়ারি মাস ধরেই চলছে ফুল উৎসব। মাঠ পেরিয়ে স্থানীয় বাজার, বাজার থেকে রাজধানীতে যাচ্ছে ফুল। করোনাকালে ফুলের যে মন্দাভাব ছিল, এই মাসের বিকিকিনিতে অনেকখানি পুষিয়ে নিয়েছেন চাষিরা। তাদের ভাষ্যমতে, ফুল বেচাকেনা এভাবে চললে ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত ঘিরে গদখালী ও পানিসারা বাজার এলাকা মানুষের পদভারে মুখরিত। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন সেখানে ভিড় করছেন। ফুলের এই রাজধানীতে এবছর নতুন সংযোজন হয়েছে টিউলিপ আর লিলিয়াম। নিজ সৌন্দর্যে উদ্ভাসিত এই ফুল মানুষের ভালবাসায় রঙিন হয়ে উঠেছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পানিসারা এলাকায় দেখা গেছে, বিভিন্ন ফুলের দোকান ও বাগানে তরুণ-তরুণীর ভিড়। দোকানে রাখা ফুলের মালা যে যার পছন্দমতো কিনছেন। প্রতিটি মালার দাম ফুলভেদে ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। দাম বাড়তি হলেও সেদিকে নজর নেই ফুলপ্রেমীদের। বরং ভালোবাসার মানুষটিকে খুশি করাই সবার লক্ষ্য।

এবার করোনাকালের ক্ষতি অনেকখানি পুষিয়ে নিয়েছেন চাষিরা
পানিসারা মোড়ের ফুল ব্যবসায়ী মো. তারেক রহমান বলেন, প্রায় দুই লাখ টাকার ফুল রয়েছে দোকানে। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে সব ধরনের ফুল রেখেছি দোকানে। প্রচুর ক্রেতা আসছেন। বেচাকেনা জমে উঠেছে। সব ফুল বিক্রি হবে।

একই স্থানের আরেক ফুল ব্যবসায়ী সুমন আহমেদ বলেন, গতবারের চেয়ে এবার একটু বেশি ফুল দোকানে রেখেছি। সাধারণত যুগলরাই বেশি আসছেন। অনেকেই পরিবার নিয়ে আসছেন। যে যার পছন্দমতো ফুল কিনছেন। তবে অন্যান্য ফুলের তুলনায় গোলাপের দাম বেশি। আমরা প্রতি পিস ২০ টাকা বিক্রি করছি। ভালোবাসা দিবসে ৬০ হাজার টাকার ফুল বিক্রির টার্গেট রয়েছে আমার।

ফুল বেচাকেনা ২০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা চাষিদের
জানতে চাইলে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে মূলত আমাদের এখানকার ফুলের বাজার জমজমাট। ভালোবাসা দিবস ঘিরে রবিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বিক্রির এই ধারা অব্যাহত থাকলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

রবিবার গদখালী বাজারে গোলাপ (সাধারণ) ১০০ পিস বিক্রি হয়েছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা, চায়না গোলাপ তিন হাজার টাকা, রজনীগন্ধা এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, গ্লাডিওলাস ৬০০ থেকে এক হাজার ৫০০ টাকা, জারবেরা এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা, এক হাজার গাঁদা ফুল ৬০০ থেকে ৭০০ টাকা বিক্রি হচ্ছে। ফুলের এই চড়া দামে খুশি চাষি ও ব্যবসায়ীরা।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প