মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারে পৌঁছেছে
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারে পৌঁছেছে
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ ডলারে পৌঁছেছে। ২০১৪ সালের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ মূল্য।
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের দাম শতকরা ১০ ভাগ বেড়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বারবার বলছেন, যেকোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে। সেক্ষেত্রে একথা পরিষ্কার যে, মার্কিন র্কমকর্তাদের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজর। রাশিয়া অভিযোগ নাকচ করে বলছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 