বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অভিবাসীদের যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে মুখ সেলাই করছেন
অভিবাসীদের যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে মুখ সেলাই করছেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সীমান্তে পৌঁছাতে দেওয়ার জন্য মেক্সিকান অভিবাসন কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে দুঃখজনক উপায় বেছে নিয়েছে অভিবাসীরা। নিজের ঠোঁট সেলাই করছেন তারা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মঙ্গলবার এ চিত্র দেখা গেছে। এসব অভিবাসীদের দাবি, তাদের যেন যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে যেতে দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকো সীমান্তে মুখ সেলাই করছেন অভিবাসীরা। অভিবাসীরা মুখ সেলাই করতে একে অন্যকে সাহায্য করছেন। সামান্য কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হচ্ছে। যার মাধ্যমে তরল খাবার খেয়ে বিপদে পড়ে এসব অভিবাসী প্রাণে বেঁচে থাকতে পারে।
এসব অভিবাসীর অধিকাংশই মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে এসেছেন। সুঁই ও প্লাস্টিকের সুতা দিয়ে ঠোঁট সেলাই করছেন তারা। রক্ত মুছে ফেলতে ব্যবহার করা হচ্ছে অ্যালকোহল। ইরিনিও মুজিকা নামের এক ব্যক্তি জানান, ‘বিক্ষোভের অংশ হিসেবে অভিবাসীরা ঠোঁট সেলাই করছেন।
যাতে জাতীয় অভিবাসন ইনস্টিটিউট দেখে তারা মানুষ এবং তাদের শরীর থেকে রক্ত ঝরছে। ’




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 