শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার পারমাণবিক মহড়া শুরু, তদারকিতে পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার পারমাণবিক মহড়া শুরু, তদারকিতে পুতিন
১১৪৪ বার পঠিত
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার পারমাণবিক মহড়া শুরু, তদারকিতে পুতিন

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেইনে রুশ হামলার আশঙ্কায় চলমান উত্তেজনার মধ্যে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া তদারক করছেন।

শনিবার এই মহড়া শুরু হয়েছে। ওয়াশিংটন বলছে, ইউক্রেইন সীমান্তের কাছে জড়ো হওয়া রুশ সেনারা আগ্রাসন চালাতে প্রস্তুত হয়ে আছে। যে কোনও সময়ই তাদেরকে সেই নির্দেশ দিতে পারেন পুতিন।

ক্রেমলিন জানায়, মহড়ায় সাগরে এবং স্থলভাগের নিশানায় হাইপারসনিক ও ক্রুজ- দুই ধরনের ক্ষেণাস্ত্রেরই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়ার বাহিনী। প্রতিবেশী বেলারুশের প্রেসিডেন্টকে পাশে নিয়ে স্ক্রিনে সেই মহড়া দেখেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বাড়ানোর এই সময়ে রাশিয়া এমন ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করল। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ মহড়া নিয়মিত প্রশিক্ষণের অংশ। এতে উদ্বেগের কোনও কারণ নেই।

তাছাড়া, গুরুত্বপূর্ণ এ মহড়া পুতিন ‘সিচুয়েশন সেন্টার’ থেকে পর্যবেক্ষণ করছেন বলেও জানান পেসকভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ মহড়ার মাধ্যমে সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ, সেনা, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র কতটা প্রস্তুত তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেইসঙ্গে পারমাণবিক এবং অপারাণবিক অস্ত্রের নির্ভরযোগ্যতাও যাচাই করা হবে এ মহড়ায়।

তবে বিশ্লেষকরা বলছেন, শক্তি প্রদর্শন করতেই রাশিয়া এ মহড়া চালাচ্ছে…পারমাণবিক শক্তির মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া হচ্ছে।

এই বার্তা ‘হস্তক্ষেপ না করতে’ বলা নয়, বরং সমস্যাটা ইউক্রেইন নয়, `আদতে এটি আরও বড় পরিসরের সমস্যা’-সেই ইঙ্গিতই এর মধ্য দিয়ে রাশিয়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।

গত চার মাস ধরে রাশিয়ার সামরিক বাহিনী বিভিন্ন ধরনের মহড়া চালিয়েছে। এর ধারাবাহিকতায় এই ক্ষেপণাস্ত্র মহড়া শুরু হয়েছে। এর মধ্যে ইউক্রেইন সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়টিও আছে।

পশ্চিমা দেশগুলোর হিসাবমতে, ইউক্রেইনের উত্তর, পূব এবং দক্ষিণ সীমান্ত দেড় লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া কৃষ্ণসাগর এবং বেলারুশেও মহড়া চলছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা