রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটেন রানি এলিজাবেথ করোনা আক্রান্ত
ব্রিটেন রানি এলিজাবেথ করোনা আক্রান্ত
বিবিসি২৪নিউজ, রুপা শামীমা লন্ডন থেকেঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রানির ‘মৃদু ঠাণ্ডার মতো উপসর্গ’ রয়েছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসরে ‘অল্প দায়িত্ব’ পালন তিনি চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযখ নির্দেশনা মেনে চলবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
করোনাক্রান্ত ছেলে প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন রানি এলিজাবেথ। গত সপ্তাহে প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত হয়। সম্প্রতি রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজনই করোনাক্রান্ত হয়।
কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।
গত বছর রানির স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। গত কয়েকমাস ধরে রানির শরীরও ভালো যাচ্ছে না। বড় কোনো লোক সমাগমে তাকে দেখা যাচ্ছে না। গত নভেম্বরে এক বার্তায় রানি বলেছেন, ‘আমাদের কেউ সব সময় বাঁচবে না।’




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 