মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর গতরাতের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশিরভাগ দেশ যুদ্ধ এড়ানোর জন্য শান্তি ও কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, দোনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান অত্যাসন্ন ছিল এবং রাশিয়া সেখানে নতুন করে রক্তগঙ্গা বয়ে যাওয়ার সুযোগ দিতে পারে না। তিনি এসময় পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেন, “পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে আপনারা দ্বিতীয় বার ভাবুন।”
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া
তিনি স্পষ্ট করে বলেছেন, চলমান পরিস্থিতিতে রাশিয়া কূটনীতির দরজা খোলা রেখেছে তবে বর্তমান পরিস্থিতির জন্য ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন তিনি। নেবেন জিয়া বলেন, ইউক্রেন সরকার মূলত পশ্চিমা দেশগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছে এবং আমেরিকা ও ন্যাটো সামরিক জোটের মাধ্যমে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।
গতকাল (সোমবার) রাতে পূর্ব ইউক্রেনের রুশপন্থি গেরিলা নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 