মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন ভীত নই’ - প্রেসিডেন্ট জেলেনস্কি
ইউক্রেন ভীত নই’ - প্রেসিডেন্ট জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলের দুটি অংশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা মোটেই ভীত নই।
তিনি বলেন, “আমরা কারো কাছে ঋণী নই, কারো কথা শুনতে বাধ্য নই এবং আমরা কাউকে কোন কিছু দেব না।”
জেলেনস্কি বলেন, দোনবাসকে স্বীকৃতি দিয়ে রাশিয়া যে কাজ করেছে তাতে শান্তি এবং বর্তমান আন্তর্জাতিক আলোচনা প্রক্রিয়া ধ্বংস হয়েছে। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায় এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন জানায়।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
দিমিত্রো কুলেবা
তিনি বলেন, “এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে যে, কারা আমাদের সত্যিকারের বন্ধু ও মিত্র এবং কারা শুধু কথা দিয়ে রাশিয়া ফেডারেশনকে ভয় দেখানো অব্যাহত রাখে।”
গতকাল (সোমবার) রাতে পূর্ব ইউক্রেনের রুশপন্থি গেরিলা নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে।
ক্রেমলিন জানিয়েছে, জার্মানি ও ফ্রান্সের নেতাদের ফোন করে পুতিন তার এই সিদ্ধান্তের কথা জানান। পরে ডিক্রিতে সই করে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এ ভাষণ দেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 