শুক্রবার, ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে রাশিয়া
বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। এসব ওয়েবসাইটের মধ্যে রয়েছে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা।
রাশিয়া বারবার অভিযোগ করে আসছে, পশ্চিমা মিডিয়াগুলো একপাক্ষিক এবং রুশবিরোধী মত ছড়িয়ে দিচ্ছে। মস্কোর দাবি, এসব মিডিয়া নিজ দেশের নেতাদের ইরাকের মতো বিভিন্ন দেশে ভয়াবহ যুদ্ধ এবং দুর্নীতির জন্য জবাবদিহির আওতায় আনতে না পারলেও রুশবিরোধী অবস্থান নিয়েছে।
শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি প্রতিষ্ঠান জানায়, তারা বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি, ডয়চে ভেলে এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
রোসকোমনাডজোর নামের তদারকি সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি মালিকানাধীন তথ্যের উৎসে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।’ ওই বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার সীমানায় এসব তথ্যের উৎস বন্ধ করে দেওয়ার কারণ তাদের নির্বিচার এবং পদ্ধতিগতভাবে ভুয়া তথ্য সংবলিত উপকরণ ছড়িয়ে দেওয়া।’
ওই বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ’ সামরিক অভিযানের পদ্ধতি, রুশ সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
এই সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আরটি এবং স্পুটনিক বন্ধ করে দেয়। ফেসবুকের মালিক মেটা, অ্যালফাবেট ইনকরপোরেশন গুগল, ইউটিউব এবং টিকটক ইতোমধ্যে আরটি এবং স্পুটনিকের প্রচার ইউরোপীয় ইউনিয়নে বন্ধ করে দিয়েছে।




লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ভারতের কাছে এখন হাত পাতছে যুক্তরাষ্ট্র’
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া 