রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » রোমানিয়ায় নিরাপদে পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক
রোমানিয়ায় নিরাপদে পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রোববার সকালে তারা রোমানিয়ায় পৌঁছান।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও তাদের নিরাপদে রোমানিয়ায় পৌঁছানোর খবর জানানো হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস (বাঙ্কার) থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। রোমানিয়া থেকে আমরা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।
প্রসঙ্গত, গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।
এর পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 