রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ১১ হাজার সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
রাশিয়ার ১১ হাজার সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। আজ (রোববার) ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। ১১ দিন ধরে সেখানে যুদ্ধ চলছে।
ইউক্রেনের সরকার বলছে, সেদেশে রুশ সেনারা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।এর আগে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এই অভিযানে রাশিয়ার ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।
একই সঙ্গে রাশিয়া দাবি করেছে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩ হাজার ৭০০ সেনা।
অবশ্য ইউক্রেন এখন পর্যন্ত তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনো হিসাব দেয়নি। তারা কেবল রুশ সেনাদের হতাহত হওয়ার একটা পরিসংখ্যান নিয়মিত তুলে ধরছে। ইউক্রেনের পরিসংখ্যানের সঙ্গে রুশ সরকারের পরিসংখ্যানের কোনো মিল নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রুশ বাহিনী।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 