সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিরাপত্তা ঝুঁকিতে- ইউক্রেন ছেড়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত
নিরাপত্তা ঝুঁকিতে- ইউক্রেন ছেড়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, লন্ডন থেকেঃ চলমান রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স সেদেশ ছেড়ে চলে গেছেন। “মারাত্মক নিরাপত্তা ঝুঁকির” কারণ দেখিয়ে ইউক্রেন ছেড়েছেন তিনি।
সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনারা।
রুশ সেনারা ইউক্রেন আক্রমণের আগেই কিয়েভে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ছাড়েন মেলিন্ডা সিমন্স। দূতাবাসের সহকর্মীদের নিয়ে রাজধানী কিয়েভ ছেড়ে পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত হন ব্রিটিশ রাষ্ট্রদূত।
রুশ আগ্রাসনের মুখে পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত লভিভকে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ ভেবে সেখানে স্থানান্তরিত হয়েছিলেন তিনি। এবার সেখানেও নিরাপত্তার অভাব বোধ করায় লাভিভ ছেড়েও চলে গিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, বর্তমানে ইউেক্রনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সমস্ত অফিস বন্ধ রয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 