মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুদ্ধে রুশ জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত, দাবি করল ইউক্রেন
যুদ্ধে রুশ জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত, দাবি করল ইউক্রেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।
বিবিসি এ খবর জানিয়ে বলেছে, ইউক্রেনের এ দাবি যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং রাশিয়াও কিয়েভের এ দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, খারকিভের কাছ এক সংঘর্ষে রাশিয়ার ৪১তম বাহিনীর উপ কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়, ওই সংঘর্ষে আরো কয়েকজন রুশ সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।
তার ছবির নীচে লাল কালিতে লেখা হয়েছে ‘ভবলীলা সাঙ্গ করা হয়েছে’
ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, জেনারেল গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি সিরিয়ায় রাশিয়ার সেনা অভিযানে অংশগ্রহণ করেছেন। তাকে সম্মানজনক সামরিক পদকও প্রদান করা হয়।
ইউক্রেনের কর্মকর্তারা টুইটারে এক ব্যক্তির ছবি প্রকাশ করে তাকে জেনারেল গেরাসিমভ বলে দাবি করেছেন। তার ছবির নীচে লাল কালিতে লেখা হয়েছে ‘ভবলীলা সাঙ্গ করা হয়েছে’।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে গেরাসিমভকে হত্যা করার দাবি করেছে তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ নন
তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে গেরাসিমভকে হত্যা করার দাবি করেছে তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ নন; যদিও কোনো কোনো পশ্চিমা গণমাধ্যমে তেমনটিই দাবি করা হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 