শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্ষেপণাস্ত্র নিক্ষেপঃ ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্ষেপণাস্ত্র নিক্ষেপঃ ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তান
৫৪৩ বার পঠিত
রবিবার, ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষেপণাস্ত্র নিক্ষেপঃ ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ভেতরে ‘দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র’ ছোঁড়া নিয়ে ভারত সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় পাকিস্তান। পাকিস্তান বলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ভারত অতিশয় সাধারণ ব্যাখ্যা দিয়েছে।

ভারত জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা অভ্যন্তরীণ কোর্টের মাধ্যমে তদন্ত করছে। তবে এই তদন্ত যথেষ্ট নয় বলে শনিবার জানিয়ে দিয়েছে পাকিস্তান। তারা বলছে, যৌথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।

গত ৯ মার্চ ভারত থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গিয়ে আঘাত করে। এ জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই দুঃখ প্রকাশ আর অভ্যন্তরীণভাবে তদন্তের বিষয়ে খুশি হতে পারে নি পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ব্যুরো যে বিবৃতি দিয়েছে তা আমলে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করে ভারতের ক্ষেপণাস্ত্র
এতে ভারত দাবি করেছে, ভারতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র গত ৯ মার্চ প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে আঘাত করেছে। এ জন্য তারা দুঃখ প্রকাশ করে এবং উচ্চ পর্যায়ের কোর্ট অব ইনকোয়ারি’র কথা বলেছে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পারমাণবিকীকরণ পরিবেশের মধ্যে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তদন্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকে ভূমিকা রাখতে হবে। পাক মন্ত্রণালয় বলেছে, যেহেতু ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানি ভূখণ্ডে পড়েছে তাই ভারতের অভ্যন্তরীণ কোর্টের মাধ্যমে তদন্ত যথেষ্ট নয়।

পাকিস্তান বলছে, এক্ষেত্রে কী কী পদক্ষেপ নেয়া হয়েছিল অবশ্যই তার ব্যাখ্যা পেতে হবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা রোধে কী কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল তা জানাতে হবে। ভারতকে অবশ্যই পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে হবে, কোন ধরণের এবং কী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনী অভিযোগ করে যে, সিরসা থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, ওই ক্ষেপণাস্ত্রটির রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আঘাত করার কথা ছিল। কিন্তু তা আরও ১০০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মিয়া চান্নুতে আঘাত হানে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে তা দুর্ঘটনাবশত পাকিস্তানে গিয়ে আঘাত করে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প