রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইছে : তথ্যমন্ত্রী
বাংলাদেশে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইছে : তথ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, পবিত্র রমজান মাস সামনে রেখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইছে। তারা তৎপর রয়েছে কৃত্রিম সংকটও সৃষ্টি করতে। কিন্তু কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। তার জন্য প্রশাসনেরর কর্মকর্তা ও দলীয় নেতাদের সার্বক্ষণিক বাজার মনিটর করতে হবে।আজ রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতাদের নিয়ে করা এক মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে অপচেষ্টা করছে। তারা খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। মজুদদারদের কেউ যদি দলের নেতাও হয়, তাদেরও ছাড় দেওয়া হবে না। দলের নাম বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করতে হবেসংক্ষিপ্ত এই মতবিনিয়সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ অন্যরা।
এর আগে শনিবার রাতে রামুতে বঙ্গবন্ধু উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তৃতা করেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 