বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বিবিসি২৪নিউজ,শামীম আহমেদ পিয়াস (টোকিও) জাপান থেকেঃ জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে মিয়াগি প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। কম্পনের কারণে রাজধানী টোকিওসহ কয়েকটি অঞ্চলের ২৩ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে ২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই সময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল।




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা 