শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কির ভাষণ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কির ভাষণ
৬০৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কির ভাষণ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও সহায়তা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরণের আগ্রাসনের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো দেশগুলোর একটি নতুন জোটের প্রস্তাব করেছেন।

জেলেনস্কি বলেন যে, তিনি ও তার দেশ ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ যুক্তরাষ্ট্রকে আরো কিছু করার আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, “সকল আমেরিকান কোম্পানিকে অবশ্যই রাশিয়ার বাজার ছেড়ে যেতে হবে, কারণ এটি আমাদের রক্তে প্লাবিত হয়েছে।“

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেনের হাউস অফ কমন্স, কানাডার সংসদ এবং ইউরোপীয় পার্লামেন্টকে উদ্দেশ করে ভিডিওর মাধ্যমে আইনপ্রণেতাদের প্রতি জেলেনস্কি এরূপ বক্তৃতা দিয়েছেন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও সামরিক ও মানবিক সহায়তা চেয়েছেন।

রাশিয়া তার সীমান্তের কাছে নেটোর উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে নিশ্চয়তা চেয়েছে যে, ইউক্রেন কখনোই নেটোতে যোগ দেবে না। নেটো জোর দিয়ে বলেছিল, নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে স্বাধীন।

মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অব্যাহত ছিল এবং পূর্ববর্তী আলোচনাগুলোতে বড় কোনো সাফল্য না পাওয়া গেলেও বুধবারের প্রথম দিকে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছিলেন যে, অগ্রগতির কিছুটা লক্ষণ রয়েছে।

মঙ্গলবার জেলেনস্কি আপসের পরামর্শ দিয়ে বলেছেন, ইউক্রেন এমন নিরাপত্তা গ্যারান্টি দিতে প্রস্তুত যার আওতায় দেশটি নেটোতে যোগ দেবে না।

ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, শান্তি আলোচনার অগ্রগতি হবে কিনা তা নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না।

মঙ্গলবার জাতিসংঘ বলেছে, রাশিয়ার আগ্রাসন শুরু হবার পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে।

ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউসের ব্যুরো প্রধান প্যাটসি উইদাকুসওয়ারা এবং জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলডিন এবং কংগ্রেসনাল সংবাদদাতা ক্যাথরিন জিপসন এই প্রতিবেদনে সহায়তা করেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না