বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে : জেলেনস্কি
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে : জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার এনবিসিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ডেইলি মেইলের।
রাশিয়ার সঙ্গে সংলাপ নিয়ে জেলেনস্কি বলেন, ধীরে ধীরে কঠিন হচ্ছে শান্তি আলোচনার পথ।
এ ছাড়া ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।
জেলেনস্কি বলেন, আমরা এটি ৮০ বছর আগে দেখেছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউ ভবিষ্যদ্বাণী করতে পারবে না, কখন আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে।
তিনি বলেন, রুশ বাহিনী জমি দখল করতে পারে; কিন্তু তারা ইউক্রেনের মর্যাদা এবং তাদের দেশের প্রতি ভালোবাসা নিতে পারবে না।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২২তম দিন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 