বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়া নাপা সিরাপে শিশুর মৃত্যু নয়, মায়ের পরকীয়ায় প্রাণ যায় দুই শিশুর
ব্রাহ্মণবাড়িয়া নাপা সিরাপে শিশুর মৃত্যু নয়, মায়ের পরকীয়ায় প্রাণ যায় দুই শিশুর
বিবিসি২৪নিউজ, মোঃ রাকিবুর রহমান রকিব, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শিশুর মা লিমা বেগমকে (৪০) বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে জবানবন্দির জন্য কোর্টে পাঠিয়েছে পুলিশ।
জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি২৪নিউজকে কে জানিয়েছেন, পরকীয়ায় আসক্ত হয়ে অত্যন্ত সুকৌশলে দুই শিশুকে নাপা সিরাপ খাইয়ে হত্যা করে মা লিমা বেগম।
তার কথিত প্রেমিকের সঙ্গে বিয়েসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ঘটনা পুলিশের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন লিমা।
এদিকে দুটি শিশুকে নাপা সিরাপ খাইয়ে হত্যার ঘটনায় দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
গত ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ’ সেবন করে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় দেশের সব পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ওষুধ পরীক্ষার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেই সঙ্গে পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর জন্যও বলা হয়েছে।
উপজেলার আলোচিত দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে বিষক্ষ মেশানো মিষ্টি খাইয়ে তাদের মা লিমা বেগম সন্তানদের হত্যা করেছেন, এমন অভিযোগে লিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে গতকাল বুধবার (১৬ মার্চ) মাঝরাতে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পরে মামলায় আটক লিমাকে গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করা হয়। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসার পর তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লিমার প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া 