সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভে কারফিউ জারি
কিয়েভে কারফিউ জারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করেছেন শহরের মেয়র ভিতালি ক্লিতসচকো। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়। এক ঘোষণায় মেয়র ভিতালি ক্লিতসচকো জানান, রাজধানীতে আজ (২১ মার্চ) রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার কোনো দোকান-পাট, ফার্মেসি এবং পেট্রল স্টেশন খোলা হবে না। অ্যালার্মের শব্দ বাজলে প্রত্যেককে বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে রুশ বাহিনী মারিউপোল শহর ঘিরে ফেলায় সেখানে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। করিডোর তৈরি করতে না দেওয়ায় মানবিক সহায়তা সরবরাহের অনুমতি মেলেনি।
ওই শহরে প্রায় তিন লাখ বাসিন্দা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরে লোকজন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে খাবার পানির সংকটও তীব্র হয়ে উঠেছে। ওষুধ সরবরাহও অনেক কমে গেছে। দিন দিন সংকট আরও বাড়ছে। ফলে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ, বিভিন্ন ধরনের রোগও দ্রুত ছড়িয়ে পড়ছে।
রাস্তা-ঘাটে মরদেহ পড়ে আছে। ভয়ে কেউ মরদেহগুলো সরানোর জন্যও এগিয়ে আসছে না। তবে মরদেহগুলো উদ্ধার করার সুযোগ পেলেই সবগুলো একসঙ্গে গণকবর দেওয়া হচ্ছে।
সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশের এলাকাও ধ্বংস হয়ে গেছে। শহরের মেয়র ভাদিম বয়চেনকো জানান, ৮০ শতাংশ ভবনই হয় ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 