শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিরাজগঞ্জ আদালত কক্ষের তালা ভেঙে ৬০০ নথি চুরি
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিরাজগঞ্জ আদালত কক্ষের তালা ভেঙে ৬০০ নথি চুরি
৬০৫ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জ আদালত কক্ষের তালা ভেঙে ৬০০ নথি চুরি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ আদালতের ভিপি (অর্পিত সম্পত্তি-ভেস্টেট প্রপার্টি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে প্রায় ৬০০ গুরুত্বপূর্ণ নথি ও পুরনো ডায়েরি চুরি করে নিয়ে গেছে দুর্বত্তরা।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল ওয়াহাব এমন অভিযোগ করেন।

তিনি জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌঁসুলিদের কক্ষের কয়েকটি আলমারিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরনো ডায়েরি রক্ষিত ছিল। শনিবার (১৯ মার্চ) ও রোববার (২০ মার্চ) পর পর দু’দিন রাতে ওই কক্ষের তালা ভেঙে আমার এবং এজিপি অ্যাডভোকেট বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় ২০০ করে মোট ৬০০ মামলার কোর্ট ফাইল চুরি হয়ে গেছে।

এছাড়া বেশ কিছু পুরনো ডায়েরিও গায়েব হয়েছে। প্রথম দিনে তালা ভাঙা হলেও নথি চুরির বিষয়টি বোঝা যায়নি।

দ্বিতীয় দিন রোববারও তালা ভাঙা দেখে সন্দেহ হয়। তখন দেখা যায় আলমারির ভেতরে ও ওপরে থাকা নথিগুলো গায়েব হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের পেশাগত ক্ষতি ও মোয়োক্কেলদের ক্ষতিসাধণের উদ্দেশে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম  বলেন, সরকারি কৌঁসুলিদের নথি চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না