শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | আলোচিত সংবাদ | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » কারাগারে বিয়ে করছ জুলিয়ান অ্যাসাঞ্জ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | আলোচিত সংবাদ | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » কারাগারে বিয়ে করছ জুলিয়ান অ্যাসাঞ্জ
১০৭৭ বার পঠিত
বুধবার, ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাগারে বিয়ে করছ জুলিয়ান অ্যাসাঞ্জ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কারাগারে বিয়ে করতে যাচ্ছেন। আজ বুধবার যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন।

তাদের বিয়েতে মাত্র চারজন অতিথিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন সাক্ষী ও দুজন নিরাপত্তাকর্মী। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, উইকিলিকসের গোপনীয় মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের অভিযোগে বিচারের মুখোমুখি করতে অ্যাসাঞ্জকে চায় মার্কিন কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫০ বছর বয়সি অ্যাসাঞ্জ যে কোনো দোষ অস্বীকার করেছেন। তিনি ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আটক ছিলেন।

প্রতিবেদন থেকে জানা যায়, দূতাবাসে থাকার সময় তিনি ও মরিস দুটি সন্তানের বাবা-মা হন। ২০১৫ সালে তাদের সম্পর্ক শুরু হয়।

কারাগারে রেজিস্ট্রারের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠান হবে। ওই কারাগারে শিশু হত্যাকারী ইয়ান হান্টলিসহ ব্রিটেনের কিছু কুখ্যাত অপরাধী সাজা ভোগ করেছে।

মরিসের বিয়ের পোশাক এবং অ্যাসাঞ্জের কিল্ট তৈরি করেছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। তিনি এর আগে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্বপুরুষরা ছিলেন স্কটল্যান্ডের নাগরিক। এ জন্য বিয়েতে সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক (কিল্ট) পরবেন অ্যাসাঞ্জ।

এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে জুলিয়ান অ্যাসাঞ্জ কারা কর্তৃপক্ষের কাছে স্টেলা মরিসকে বিয়ে করার জন্য অনুমতি চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে কারাগারে বিয়ে করার অনুমতি দেন কারা কর্তৃপক্ষ।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না