শিরোনাম:
●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ বিমান বন্দরের স্ক্যানারের অভাবে সব ধরনের শাক-সবজি রপ্তানি বন্ধ!
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ বিমান বন্দরের স্ক্যানারের অভাবে সব ধরনের শাক-সবজি রপ্তানি বন্ধ!
৭৮৫ বার পঠিত
বুধবার, ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ বিমান বন্দরের স্ক্যানারের অভাবে সব ধরনের শাক-সবজি রপ্তানি বন্ধ!

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বিমান বন্দরের আরেকটি স্ক্যানার এক বছর ধরে নষ্ট৷ ব্যবসায়ীরা জানান, এখন যেটা নষ্ট হলো সেটা দিয়ে স্ক্যানিং-এর কাজ চললেও কয়েক মাস পর পরই নষ্ট হয়৷ ঠিক করতে আবার ১৫-২০ দিন সময় লাগে৷ তাই কয়েক মাস পরপরই তারা এই পরিস্থিতির মুখোমুখি হন৷ এই কারণে প্রতিদিন কমপক্ষে ৬০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৫২ লাখ টাকার শাক-সবজি রপ্তানি করা যাচ্ছে না বলে দাবি তাদের৷ অফলোড করা হচ্ছে চালান৷ প্রায় ২০০ রপ্তানিকারকের তাই মাথায় হাত৷ আর যে কৃষকরা রপ্তানিযোগ্য শাক-সবজি উৎপাদন করেন, তারাও পড়ছেন ক্ষতির মুখে৷ ১৩ দিনে ক্ষতি হয়েছে প্রায় আট কোটি টাকার৷ আরো ১৪ দিন বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ ১৭ কোটি টাকায় ঠেকবে৷

যে স্ক্যনারটি নষ্ট, সেটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড-এর৷ ওই স্ক্যানারে স্ক্যান না করলে কোনো এয়ার লাইন্সই শাক-সবজি বহন করে না৷ অফলোড করে দেয়৷ শুধু কাতার এয়ারওয়েজ দিয়ে কিছু দেশে অল্প কিছু রপ্তানি হচ্ছে৷ কারণ, দুবাই এয়ারপোর্টে তাদের ওই স্ক্যানার আছে৷ তবে তাতে খরচ অনেক বেড়ে যাচ্ছে৷

বাংলাদেশ থেকে এখন প্রায় সব ধরনের শাক-সবজি বিদেশে রপ্তানি হয় এমন কী কচুর লতি, কলার মোচা, থোর কিছুই বাদ যায় না৷

লি এন্টারপ্রাইজের আবুল হোসেন জানান, তিনি ৫০ ধরনের শাক-সবজি রপ্তানি করেন যুক্তরাজ্য, ফিনল্যান্ড, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে৷ প্রতি দিন তিনি ২০ লাখ টাকার রপ্তানি করতেন৷ কিন্তু ১৩ দিন ধরে পারছেন না৷ তিনি বলেন, ‘‘দুই-এক মাস পর পরই এরকম হয়৷ গত মাসেও ১৮ দিন বন্ধ ছিল স্ক্যানার নষ্ট হওয়ার কারণে৷’’

তার কথা, ‘‘আমরা ২০০ রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত তো হচ্ছিই, এর সঙ্গে যুক্ত কৃষকও ক্ষতির মুখে পড়ছেন৷ সরকার রাজস্ব হারাচ্ছে৷ তার চেয়ে বড় ক্ষতি হলো বাজার হারানো৷’’

শাক-সবজি রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান৷ তিনি বলেন, ‘‘এভাবে চললে আমাদের বাজার থাকবে না৷ তাই এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করি৷’’

শাক-সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে সিভিল এভিয়েশেন ও বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে দেনদরবার করেও ফল পাচ্ছেন না৷

সংগঠনটির সাধারণ সম্পাদক মনসুর আহমেদ বলেন, ‘‘নিরাপত্তার জন্য এই স্ক্যানিং ব্যবস্থা৷ যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলো তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী দুইটি স্ক্যানারকে অনুমোদন দিয়েছে৷ তার মধ্যে একটি এক বছর ধরে নষ্ট৷ একটি দিয়ে কাজ চলছিল৷ তবে সেটিও প্রায়ই নষ্ট থাকে৷ গত বছরও তিন-চারবার নষ্ট হয়েছিল৷ একবার নষ্ট হলে সারাতে ১৭-১৮ দিন লাগে৷’’তিনি জানান, ৪০ বছর ধরে তারা রপ্তানি করে ধীরে ধীরে বাজার গড়ে তুলেছেন৷ এখন যে পরিস্থিতি তাতে হয়ত বাংলাদেশ বাজার হারিয়ে ফেলবে৷

তার কথা, প্রতিদিন বাংলাদেশ থেকে গড়ে ৬০ হাজার ডলারের শাক-সবজি রপ্তানি হয়৷ গত ১৩ দিন ধরে তা বন্ধ আছে৷এদিকে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম তৌহিদুল আহসান দাবি করেন, ‘‘স্ক্যানার নষ্ট হওয়ার কারণে শুধু যুক্তরাজ্যে শাক-সবজি রপ্তানি বন্ধ আছে৷ ইউরোপ বা অন্য দেশে সমস্যা হচ্ছে না৷’’

তিনি বলেন, ‘‘আমাদের চারটি স্ক্যানার আছে, এরমধ্যে দুইটি স্ক্যানার যুক্তরাজ্য অনুমোদন করে৷ তার একটি নষ্ট ৷ আরেকটি দিয়ে কাজ চলছিল৷ সেটিও নষ্ট হয়ে গেছে৷’’

তিনি বলেন, ‘‘এবার পার্টস নষ্ট হয়ে গেছে৷ তাই সময় বেশি লাগছে৷ দেশের বাইরে থেকে ওই পার্টস আনতে আরো দুই সপ্তাহ লাগবে৷ তার আগে ইংল্যান্ডে শাকসবজি পাঠানো যাবে না৷ আর এটা আমার হাতে নেই৷ হেড অফিস দেখে৷’’রপ্তানিকারকরা অবশ্য দাবি করেন, ইংল্যান্ড ও ইউরাপের আরো কিছু দেশে রপ্তানি বন্ধ আছে৷ মোট রপ্তানির ৯০ ভাগই যাচ্ছে ইংল্যান্ডে৷
তাদের কথা, বিমানবন্দর কর্তৃপক্ষ যদি এটা না পারে, তাহলে বেসরকারি ব্যবস্থাপনায় দিয়ে দিতে পারে, তা-ও তারা করছে না৷
রপ্তানিকারকদের হিসাব অনুযায়ী, ২০২০-২১ সালে তারা এক হাজার ২৯ কোটি টাকার শাক-সবজি ও ফল রপ্তানি করেছেন৷



এ পাতার আরও খবর

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত
শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ বাংলাদেশ: বিশ্বব্যাংক
বাংলাদেশের ৩ টার্মিনাল যাবে বিদেশিদের হাতে বাংলাদেশের ৩ টার্মিনাল যাবে বিদেশিদের হাতে
পৃথিবীতে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান পৃথিবীতে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান

আর্কাইভ

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ