শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুইফট এড়িয়ে বাংলাদেশ-রাশিয়া লেনদেন হবে : রুশ রাষ্ট্রদূত
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুইফট এড়িয়ে বাংলাদেশ-রাশিয়া লেনদেন হবে : রুশ রাষ্ট্রদূত
৫৮৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুইফট এড়িয়ে বাংলাদেশ-রাশিয়া লেনদেন হবে : রুশ রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ ইউক্রেন সংকটের কারণে সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন ও বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য পদ্ধতি তৈরি করছে রাশিয়া ও বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন। রাশিয়ান ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইউক্রেন পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, মুদ্রার লেনদেন এবং তৃতীয় দেশের ব্যাংক ব্যবহারসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে। তবে সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন নিরবচ্ছিন্ন রাখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বর্তমানে সব কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তি রাশিয়া সম্পূর্ণভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উদাহরণ তুলে ধরে বলেন, সম্প্রতি হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা ঘোষণা করেছে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পন্থা অবলম্বন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছে, যা উচ্চমাত্রায় প্রশংসনীয়। জাতিসংঘে ভোটের সময় বিপুল চাপ সত্ত্বেও নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য রাশিয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের কারণে অনেক পশ্চিমা কোম্পানি রাশিয়ার বাজার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব খাতে বাংলাদেশি কোম্পানি রাশিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে বলেও তার বিশ্বাস।

ইউক্রেনে হামলা চালানোর কারণে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) সিস্টেম থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দিয়ে দেয় আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। সুইফট হলো ব্রাসেলসভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা পাঠানোর একটি সুরক্ষিত নেটওয়ার্ক। নিরাপদ ও দ্রুত অর্থ লেনদেনের ক্ষেত্রে সুইফট একটি বার্তা নেটওয়ার্ক পদ্ধতি, যা মূলত সংকেত লিপি বা নির্ধারিত কোডের মাধ্যমে বার্তা আদান-প্রদান করে।

তখন বিবিসি জানিয়েছিল, এর ফলে রাশিয়ার এসব ব্যাংক আন্তর্জাতিক অঙ্গনে লেনদেন করতে পারবে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভে রাশিয়ার প্রবেশাধিকার কমে যাবে।



এ পাতার আরও খবর

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ