শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রমজানে অফিস সাড়ে ৩টা পর্যন্ত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রমজানে অফিস সাড়ে ৩টা পর্যন্ত
৯১২ বার পঠিত
সোমবার, ২৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে অফিস সাড়ে ৩টা পর্যন্ত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আসন্ন রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস আওয়ার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। আর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন, তবে আজ তিনি সশরীরে মিটিংয়ে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এই সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।’

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন।’

আজকের মন্ত্রিসভার বৈঠকে আরও যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো, ‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন। ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন। অথরিটি টু ইনোভেশন ‘এটুআই আইন-২০২২’-এর খসড়া অনুমোদন। স্টকহোম কনভেনশন অন প্রেসিডেন্ট অরগানিক পলুট্যান্টস (পিওপিএস)-এর আওতায় ২০০৯ সালের কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-৪) থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত কপ-৯ মেয়াদে গৃহীত ১৮টি পিওপিএস বাংলাদেশ কর্তৃক অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। গত ২০ থেকে ২৪ অক্টোবর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে ‘ফ্রাঙ্কফুট আন্তর্জাতিক বইমেলা-২০২১’-এ বাংলাদেশ প্রতিনিধিদের জার্মান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত ১ থেকে ৩ ডিসেম্বর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত ৫ থেকে ৮ ডিসেম্বর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের ভারত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প