মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন » শরীয়তপুরে শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শরীয়তপুরে শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেনানিবাস উদ্বোধন করেন সরকারপ্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কারো সঙ্গে যুদ্ধ নয়, তবে বহিঃশত্রু আক্রমণ করলে আমরা যেন প্রতিহত করতে পারি। সেভাবেই গড়ে তোলা হয়েছে সশস্ত্র বাহিনীকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিগগিরই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। পরিবর্তন আসবে জীবনযাত্রায়।
প্রসঙ্গত, মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 