শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » মুজিব জন্মশতবার্ষিকী সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চে এ আর রহমান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » মুজিব জন্মশতবার্ষিকী সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চে এ আর রহমান
৭২১ বার পঠিত
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুজিব জন্মশতবার্ষিকী সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চে এ আর রহমান

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে সংগীত জগতের মহাতারকা এ আর রহমান মঞ্চে উঠেছেন। অস্কারজয়ী এই সংগীতশিল্পী আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে মঞ্চে ওঠেন।

আজকে মঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে বানানো দুটি গান গাইবেন এ আর রহমান। বাংলা ও হিন্দি ভাষায় গান দুটি লিখেছেন বাংলাদেশি গীতিকার জুলফিকার রাসেল।

কনসার্টে তিন ঘণ্টা পারফর্ম করার কথা রয়েছে এ আর রহমানের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত আছেন। এ ছাড়া উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর স্ত্রী আফরোজা বেগম। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং তাঁর স্ত্রী সাবরিনা সোবহানও উপস্থিত আছেন অনুষ্ঠানে।

এ কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরে। বিসিবি আজকের এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’। বিকেল পৌনে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও সংগীতপিপাসুরা বিকেল ৩টা থেকেই নির্ধারতি টিকিট দেখিয়ে মাঠে প্রবেশ শুরু করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের পর মঞ্চে ওঠে জনপ্রিয় ব্র্যান্ড মাইলস। মাইলসের পরই মঞ্চে ওঠেন দেশের সুরসম্রাজ্ঞী মমতাজ।

স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করছেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি করা হয়েছে টিকিট। পাঁচ হাজার টাকায় গোল্ড, ১০ হাজার টাকায় প্লাটিনাম ক্যাটাগরির টিকিট এবং এক হাজার টাকায় সাধারণ ক্যাটাগরির টিকিট কেটে মাঠে প্রবেশ করেন সংগীতপিপাসুরা। কনসার্ট উপলক্ষে নতুনরূপে সেজেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাইরে সবুজ আলোর মরিচবাতির ঝলকানি। ভেতরে তৈরি করা হয়েছে বেশ কিছু অস্থায়ী স্থাপনা। পুরো স্টেডিয়ামজুড়েই রয়েছে লাইটিং।

ক্রিকেটের প্রতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আবেগ এবং অনুভূতি সব সময়ই শীর্ষে। জাতীয় ক্রিকেট দলের অনেক ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি বিসিবির কনসার্টসহ নানা আয়োজনে প্রায়ই শামিল হতে দেখা যায় বঙ্গকন্যাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না