শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » দেশে ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে ‘বেশ কিছুদিন-আইসিডিডিআর
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » দেশে ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে ‘বেশ কিছুদিন-আইসিডিডিআর
৬৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে ‘বেশ কিছুদিন-আইসিডিডিআর

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে আইসিডিডিআরবি,র তথ্য অনুযায়ী,  ডায়রিয়ার প্রাদুর্ভাব শুরুর দুই সপ্তাহ পরও প্রতিদিন হাজার খানেক রোগী ভর্তি হচ্ছেন ঢাকার আইসিডিডিআর,বি হাসপাতালে। এর প্রধান চিকিৎসক বলছেন, এমন পরিস্থিতি থাকতে পারে ‘বেশ কিছুদিন’।

বৃহস্পতিবার উদরাময় গবেষণার আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। এদিন বেলা পাঁচটা পর্যন্ত ৯১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এর আগে টানা তিনদিন দৈনিক ১৩শর বেশি রোগী এসেছেন এই হাসপাতালে।গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ১,২৫৩ জন এবং প্রতি ঘণ্টায় ৫২ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন।

তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ১,১৭৬ জন, শুক্রবার ১,১৩৮ জন, শনিবার ১,২৪৫ জন, রোববার ১,২৩০ জন, সোমবার ১,৩৩৪, মঙ্গলবার ১,৩১৭ জন এবং বুধবার ১,৩৩১ জন রোগী ভর্তি হয়েছেন।

অর্থাৎ এক সপ্তাহে ৮ হাজার ৭৭১ জন রোগী ভর্তি হয়েছেন আইসিডিডিআর,বি হাসপাতালে।

হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, “সাধারণত ডায়রিয়ার প্রাদুর্ভাব ছয় থেকে আট সপ্তাহ ধরে চলে। সে হিসেবে ঢাকা ও আশপাশে ডায়রিয়া পরিস্থিতি আরও কিছুদিন চলবে।”

ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে মহাখালীর বিশেষায়িত এ হাসপাতাল ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি এবং শিশু হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়ার সংখ্যা বাড়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা।

ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসছে গত কয়েকদিন ধরে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চাষাড়া থেকে আইসিডিডিআর,বি হাসপাতালে এসেছেন মনিরুল ইসলাম।

তিনি জানান, বুধবার সকাল থেকে পেটে সমস্যা হয়েছে তার। অবস্থা বেশি খারাপ হলে বুধবার বিকেলে এ হাসপাতালে আসেন তিনি।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার ঢাকার মহাখালী আইসিডিডিআর,বিতে চিকিৎসা নিতে আসা এক রোগীকে সেবা দিতে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার ঢাকার মহাখালী আইসিডিডিআর,বিতে চিকিৎসা নিতে আসা এক রোগীকে সেবা দিতে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা।

“বাইরের খাবার তো খাই না। ওয়াসার পানি হলেও তা ফুটাইয়া খাই। ডায়রিয়া হই্য়া একেবারে কাহিল করে ফেলছে।”
উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবদুল হান্নান এ হাসপাতালে ভর্তি হয়েছেন বুধবার।

হান্নান জানান, সকালে বাসায় খাবার খান তবে দুপুরে অফিসের কাছে একটি মেসের খান তিনি। মঙ্গলবার দুপুরে ওই মেসে খাবার খাওয়ার পর বিকেল থেকেই পেট ব্যথা শুরু হয়েছে।

“মঙ্গলবার রাতেই প্রচণ্ড পাতলা পায়খানা, বমি শুরু হয়। শরীর খুবই দুর্বল হয়ে গেছে। পরে এখানে ভর্তি হয়েছি বুধবার সকালে। আমি বাসায় পানি ফুটিয়েই খাই। মেসের খাবার অথবা পানি থেকেই আক্রান্ত হয়েছি মনে হয়।”এবছর গরমের শুরুতেই বাড়তে শুরু করে ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসকদের ধারণা, মহামারীর বিধিনিষেধ উঠে যাওয়ার পর মানুষের অসাবধানতা, বাইরের খাবার ও পানীয় গ্রহণে অসর্কতার কারণে এবার ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

ডা. বাহারুল আলম বলেন, “আগের বছরগুলোয় আমরা দেখেছি মোটামুটি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এবার শুরু হয়েছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। এটা আরও কিছুদিন চলবে মনে হচ্ছে।”

তবে ঈদের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আশা করেন এই চিকিৎসক।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না