চাঁদ দেখা গেছে, রোজা শুরু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।
এর আগে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।
শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষরাতে সাহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ২৭ মিনিট। রবিবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৯ মিনিট।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিসর ও অস্ট্রেলিয়ায় গতকাল শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হয়েছে। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রোজা শুরু হয়।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 