শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪
৫৪৪ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রিউ ‍দি জানেইরু রাজ্যের বাইশাদা ফুমিনেনসে এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষগুলো শনিবার এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উদ্ধারকর্মীরা সর্বশেষ ২৪ ঘণ্টায় ফোনে আসা ৮৫০টি কলের জবাব দিয়েছে এবং দুর্গত এলাকা থেকে ১৪৪ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে বলে জানায় রিউ দি জানেইরু।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের এ রাজ্যটি একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ফেব্রুয়ারির বন্যা ও ভূমিধস পাহাড়ি পিত্রপোলিস এলাকায় ২৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে গত ২৩ মার্চ কর্তৃপক্ষ জানিয়েছিল।

“৭০টির বেশি উদ্বাস্তু পরিবার আছে। আমরা তাদেরকে আশ্রয় ও হোস্টেল ভাড়া করে দিচ্ছি,” রয়টার্সকে বলেছেন পারাচি শহরের মেয়র লুসিয়ানো ভিদাল।

ভূমিধস শহরের কয়েকটি অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছে, একাধিক রাস্তা আটকে দিয়েছে; পর্যটকদের বেশ পছন্দের ঔপনিবেশিক উপকূলীয় শহরটির একটি এলাকা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন, বলেছেন মেয়র।

কেবল একদিনেই পারাচিতে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ছয় মাসের গড় বৃষ্টিপাতের সমান।

ভিদাল শহরটিতে ৭ জনের মৃত্যুর কথা জানান, তবে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বিবৃতিতে পারাচিতে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে আসছে দিনগুলোতে শহরটিতে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যটকদের অন্যতম পছন্দের এ গন্তব্যে জরুরি অবস্থা জারি হয়েছে।

পর্যটকপ্রিয় কাছাকাছি আংরে দস রেইসও ভারি বৃষ্টিতে বিপর্যস্ত; সেখানে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষের হিসাবে দেখা যাচ্ছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র