শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আমেরিকা-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে- একসঙ্গে কাজ করার প্রত্যয়
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আমেরিকা-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে- একসঙ্গে কাজ করার প্রত্যয়
৯৪২ বার পঠিত
সোমবার, ৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে- একসঙ্গে কাজ করার প্রত্যয়

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক স্বাধীন দেশ হিসেবে  স্বীকৃতি দেয়ার ৫০ বছর পূর্তি হচ্ছে ৪ এপ্রিল সোমবার। ১৯৭২ সালের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর পর নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে দুই দেশের সম্পর্ক। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র। বলা হয়ে থাকে অতীতের যেকোনো সময়ের চেয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন বিস্তৃত এবং গভীর। গণতন্ত্র, সর্বজনীন মানবাধিকার, শ্রমমান এবং সুশাসন-এই চার স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা এ সম্পর্কের ৫০ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে।

অংশীদারিত্ব উদযাপনের এই স্মরণীয় মুহূর্তে ‘আগামীর পানে আরও ৫০ বছর পথচলার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ৫০ বছরে বাংলাদেশের রূপান্তরকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সেই ভয়াল দিনগুলো পেরিয়ে স্বাধীন, সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশের পর ভঙ্গুর অর্থনীতির কারণে অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না! কিন্তু না, সেই অবস্থার বদল তো বটেই সফলতার গল্প হিসেবে বিশ্বব্যাপী আজ বাংলাদেশ ব্যাপকভাবে প্রশংসিত।

দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাষ্ট্রদূত এক বিশেষ লেখায় বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একটি অভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে। উভয় দেশ স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করেছে এবং গণতন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস দ্বারা ঐক্যবদ্ধ। তারা জানে যে, গণতন্ত্র একটি প্রক্রিয়া এবং এর কোনো চূড়ান্ত রূপ নেই। যুক্তরাষ্ট্রে আমরা অকথ্য ও অবর্ণনীয় সহিংসতা ও বর্ণবাদের ঘটনা ঘটতে দেখেছি। আমেরিকান জনগণ এই ধরনের সমস্যাগুলো সততার সঙ্গে খোলাখুলিভাবে মোকাবিলা করছে এবং কখনো কখনো তারা মানুষকে জবাবদিহিতার মুখোমুখি করতে এবং কার্যকর পরিবর্তনের জন্য জোরালো আওয়াজ তোলে। বাংলাদেশেও অনেকেই একই কাজ করছে এবং আমরা তাদের সাহসিকতার প্রশংসা করি।

তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের চাওয়া একই ধরনের, তারা চায় একটি প্রাণবন্ত, নিরাপদ ও সমৃদ্ধশালী গণতন্ত্র, একটি জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা এবং সবার জন্য মৌলিক মানবাধিকার। আমাদের এই অভিন্ন চাওয়া অর্জনে আগামী দশকগুলোতে বাংলাদেশ আমাদের অংশীদারিত্বের ওপর আস্থা রাখতে ও নির্ভর করতে পারে।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক মূল্যায়ন করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধুই দ্বিপাক্ষিক নয়। এই সম্পর্কের বহুমাত্রিকতা ও বিভিন্ন স্তর আছে। আছে কৌশলগত দিক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য, শক্তিশালী বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও বাংলাদেশ একটা নির্ভরযোগ্য বন্ধু।

বঙ্গবন্ধুকে পাঠানো প্রেসিডেন্ট নিক্সনের চিঠি:

মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭২ সালের ৪ঠা এপ্রিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি চিঠি পাঠিয়েছিলেন। বাংলাদেশকে স্বীকৃতি এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ওই চিঠিটি পাঠানো হয়। সেই চিঠি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে নিক্সন লিখেন-

প্রিয় প্রধানমন্ত্রী,

আপনাকে জানাতে চাই যে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দূতাবাস পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। ঐতিহাসিকভাবে দু’দেশের জনগণের মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে। ১৯৪৯ সাল থেকে ঢাকায় আমেরিকার মিশন অফিস রয়েছে। বছরের পর বছর ধরে অনেক আমেরিকান, ব্যক্তিগত এবং সরকারি পর্যায়ে রোগবালাই, নিরক্ষরতা, দারিদ্র্য, ক্ষুধা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে বাঙালিদের পাশাপাশি থেকে কাজ করার সুযোগ পেয়ে সন্তুষ্ট। এই সহযোগিতার ফলে একটি স্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। আমি নিশ্চিত যে আগামী বছরগুলোতে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সদিচ্ছা আরও দৃঢ় হবে। আমি বিশ্বাস করি যে, আপনাদের উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে আমাদের প্রচলিত সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সম্পূর্ণরূপে বাঙালি জনগণের অগ্রগতি ও কল্যাণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উপমহাদেশের জাতিগুলি একসঙ্গে কাজ করুক সেই আশা রাখি।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীর স্মরণীয় দিনে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সেখানে এ সংক্রান্ত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না