শিরোনাম:
●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সুপ্রিম কোর্টে ঝুলছে ইমরানের ভাগ্য
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সুপ্রিম কোর্টে ঝুলছে ইমরানের ভাগ্য
৮৪৮ বার পঠিত
সোমবার, ৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের সুপ্রিম কোর্টে ঝুলছে ইমরানের ভাগ্য

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ পাকিস্তানে অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরুদ্ধে বিরোধীদলগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য এখন ঝুলছে আদালতের সিদ্ধান্তের ওপর।

রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেয়ার পর প্রধানমন্ত্রী ইমরানের প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান।

আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তবে এত সহজে হার মানতে নারাজ বিরোধীরাও। রোববারেই তারা সুপ্রিম কোর্টে গেছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে সব আবেদনকারীকে নোটিস পাঠানো হয়েছে।

সংসদ ভেঙে দেওয়া এবং অনাস্থা প্রস্তাব বাতিলের পদক্ষেপ সাংবিধানিক কিনা সে প্রশ্নে যেসব পিটিশন দাখিল হয়েছে, তার শুনানি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করেছে আদালত।

সুপ্রিম কোর্ট সোমবারেই সিদ্ধান্ত জানাতে পারে বলে প্রথমে ধারণা করা হচ্ছিল। কিন্তু পরে তা মঙ্গলবার পর্যন্ত পেছানো হয়।‘দ্য ডন’ পত্রিকা জানায়, এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর বান্দিয়াল বলেছিলেন, আদালত সোমবারেই একটি ‘যৌক্তিক সিদ্ধান্ত’ জানাতে পারে। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ আর্জি নেওয়ার পর একথা বলেছিলেন বান্দিয়াল।

এদিন আদালতে শুনানি শুরুর পরই বিচারপতি আহসান অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া লঙ্ঘনের কথা উল্লেখ করেন।নতুন প্রধানমন্ত্রী না পাওয়া পর্যন্ত ইমরান খানই পাকিস্তানের দায়িত্বে

ওদিকে, বান্দিয়াল জানান, অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটের আগে পার্লামেন্টে বিতর্ক হওয়ার বিষয়টি আইনে পরিষ্কারভাবে উল্লেখ থাকলেও সেটি হয়নি – এ বিষয়টি তার নজরে এসেছে।

অন্যদিকে, বিচারপতি আখতার ডেপুটি স্পিকারের রুলিং পাসের সাংবিধানিক এখতিয়ার থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, আমার মতে, কেবল স্পিকারেরই রুলিং পাসের অধিকার আছে। স্পিকারের অনুপস্থিতিতেই ডেপুটি স্পিকার অধিবেশন চালিয়ে থাকেন বলে জানান তিনি।

আর প্রধান বিচারপতি ডেপুটি স্পিকারের রুলিংয়ে পার্লামেন্টারি কমিটির নিরাপত্তা বিষয়ক বৈঠকের কথা উল্লেখ থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিরোধীদল ইচ্ছাকৃতভাবে বৈঠকে অংশ নেয়নি।

এরপর শুনানিতে যৌথভাবে বিরোধীদলগুলো থেকে প্রতিনিধিত্ব করা ফারুক এইচ নায়েক আদালতকে অনুরোধ করেন সোমবারেই বিষয়টির ওপর রায় দিয়ে দিতে।

আদালতের বিচারপতিদের বেঞ্চকে তিনি জানিয়ে দেন যে, পাকিস্তানে নতুন নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের সুপারিশ চেয়ে সরকার ও বিরোধীদলীয় নেতাকে এরই মধ্যে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।কিন্তু বিচারপতি বান্দিয়াল বলেন, “বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনও রায় দিতে পারি না।” এরপরই শুনানি মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেন তিনি।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ