শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে স্বাধীন তদন্তের আহ্বান- জাতিসংঘের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে স্বাধীন তদন্তের আহ্বান- জাতিসংঘের
৫৮৪ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনে স্বাধীন তদন্তের আহ্বান- জাতিসংঘের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনে রুশ সেনাদের হত্যাকাণ্ডের যে খবর প্রকাশ হয়েছে তার ‘স্বাধীন এবং কার্যকর‘ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, রাস্তায় পড়ে থাকা বেসামরিক মানুষদের মরদেহ এবং যত্রতত্রভাবে দেওয়া কবরের ছবি দেখে আমি খুবই মর্মাহত।

তিনি বলেন, সত্য, ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বুচায় কি ঘটেছে তার স্বাধীন এবং কার্যকর তদন্তে সব ধরনের সহযোগিতা দেওয়া জরুরি।

মিশেল ব্যাচেলেট আরও বলেন, বুচায় এবং অন্য এলাকার তথ্যগুলো সম্ভাব্য যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক মানবিক আইনের কঠোর লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভয়ঙ্কর ব্যত্যয়ের ব্যাপারে গুরুতর ও উদ্বেগজনক জিজ্ঞাসা তৈরি করেছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার স্যাটেলাইট চিত্র প্রকাশ করে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ দুর্গে গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুচা। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এর নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন।

শহরটির মেয়র জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। ২৮০ জনের মরদেহ জড়ো করে গণকবর দেওয়া হয়েছে। অনেক মরদেহের হাত ছিল পেছন দিকে বাঁধা।

এদিকে বুচা শহরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের অভিযোগ ‘সম্পূর্ণ’ অস্বীকার করেছে রাশিয়া। এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বুচার ঘটনা এবং ঘটনার সময়ের সঙ্গে ইউক্রেনের দেওয়া ঘটনার বয়ানের কোনো মিল নেই। আন্তর্জাতিক নেতাদের ইউক্রেনের বয়ান অনুসারে বুচার ঘটনাকে বিচারে তাড়াহুড়া না করার আহ্বান জানাই।

তিনি বলেন, এই তথ্যটি (বুচায় ব্যাপক হত্যাকাণ্ড) অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমরা যা দেখলাম এবং আমাদের বিশেষজ্ঞরা ভিডিওতে করা জালিয়াতি এবং অন্যান্য মিথ্যা শনাক্ত করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না