শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সম্পাদকীয় » রমজানে পানি-বিদ্যুৎ-গ্যাস তীব্র সংকট: এ অবস্থা অনভিপ্রেত
প্রথম পাতা » সম্পাদকীয় » রমজানে পানি-বিদ্যুৎ-গ্যাস তীব্র সংকট: এ অবস্থা অনভিপ্রেত
১০৯০ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে পানি-বিদ্যুৎ-গ্যাস তীব্র সংকট: এ অবস্থা অনভিপ্রেত

---ড. আরিফুর রহমান:রাজধানীবাসী তীব্র গরমে বেশ কিছুদিন ধরেই হাঁসফাঁস করছিল। এ অবস্থায় সবাই আশা করেছিল এবার অন্তত রমজান মাসে পানি-বিদ্যুৎ-গ্যাস নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু রোজার প্রথম দিনেই তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় রোজার প্রথম দিনে নগরবাসীর অনেকে দুপুর পর্যন্ত ব্যস্ত ছিলেন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়াসহ এ বিষয়ক কাজে। দিনের দ্বিতীয় ভাগে ইফতারি তৈরি করতে গিয়ে তাদের অনেকেই লক্ষ করেন চুলায় গ্যাস নেই। রাজধানীর বহু এলাকায় চুলায় গ্যাসের চাপ এত কম ছিল যে, পানিও গরম করা যায়নি। ইফতারির জন্য কিছুই রান্না করতে না পেরে যারা পছন্দ করেন না, তাদেরও দোকানের খাবার ক্রয় করে খেতে হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ।

জানা গেছে, রোজার মাঝামাঝি থেকে গ্যাস সংকট আরও তীব্র হতে পারে। এ কারণে বিপুল পরিমাণ পানির ঘাটতি হতে পারে। ফলে নগরবাসীকে দুর্ভোগ মাথায় নিয়েই পার করতে হবে রোজার মাস। জানা যায়, শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পল্লি বিদ্যুতের চাহিদা বেশি কমিয়ে দেওয়া হয়েছে। এতে রোজার মাসে গ্রামবাসীকেও বিদ্যুতের কষ্টে ভুগতে হবে। তবে এসব দুর্ভোগের কথা মানতে নারাজ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্তাব্যক্তিরা।

তাদের মতে-বিদ্যুৎ, পানি ও গ্যাসের তেমন কোনো সমস্যাই হবে না। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। তবে এসব খাতের বিশেষজ্ঞদের মতে, জোড়াতালি দিয়ে সংকট নিরসন করতে গিয়ে সব ক্ষেত্রে হযবরল অবস্থার সৃষ্টি হতে পারে রমজানে। সংকট নিরসনে রমজানে কিছু কিছু বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। একই সঙ্গে অনেক এলাকার শিল্প-কারখানায়ও গ্যাস কমিয়ে দেওয়া হবে। এতে গ্যাসের সাশ্রয় হলেও বিদ্যুৎ সংকট বাড়বে। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে শিল্প-কারখানায়; ব্যাহত হবে শিল্পোৎপাদন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে বিবিয়ানার ছয়টি কূপ বন্ধ।

যার প্রভাব পড়েছে ঢাকায়। সংকট কাটতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে। তবে কূপ মেরামত করতে সময় বেশি দরকার হলে সংকট দীর্ঘায়িত হবে। এদিকে ৮ এপ্রিল একটি এলএনজির কার্গো দেশে পৌঁছার কথা রয়েছে। আশা করা যায়, ১০ এপ্রিল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। গ্যাসের সংকট কাটাতে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।

এ অবস্থায় গ্যাসের অপচয়ের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির অপচয় বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে; একই সঙ্গে ব্যবস্থাপনা বিষয়ক কোনো সমস্যা সৃষ্টি হলে সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।



আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা