মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ থেকে রাশিয়াকে অপসারণের দাবি-যুক্তরাষ্ট্রের
জাতিসংঘ থেকে রাশিয়াকে অপসারণের দাবি-যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, (ওযাশিংটন) যুক্তরাষ্ট্র থেকে :যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণ করার দাবি জানিয়েছে।
রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, “মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার অংশগ্রহণ একটি প্রহসন”। “এবং এটি অন্যায়ও। তাই আমরা বিশ্বাস করি যে, জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের অপসারণে ভোট দেওয়ার সময় এসেছে”।
বুচায় রুশ সেনারা কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করেছে—ইউক্রেনের এই অভিযোগের ভিত্তিতে থমাস-গ্রিনফিল্ড রাশিয়ার অপসারণের জন্য আহ্বান জানান।
ইউক্রেন বলেছে যে, তারা এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। অন্যদিকে রাশিয়া এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে।
রাশিয়াকে কাউন্সিল থেকে সরিয়ে দিতে ১৯৩ সদস্যের পরিষদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।
জেনেভায় অবস্থিত কাউন্সিলটি মূলত প্রতীকী। তবে এটি মানবাধিকার লঙ্ঘনের তদন্তের অনুমোদন দিতে পারে।
রাশিয়া ৪৭ সদস্যের এই কাউন্সিলে তিন বছরের মেয়াদের দ্বিতীয় বছরে পা দিয়েছে।
সংস্থাটি রাশিয়াকে অপসারণের আহ্বানের বিষয়ে এখনো মন্তব্য করেনি।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ দেশটির কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দুটি প্রস্তাব পাস করেছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 