বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে, আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা
রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে, আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি রাশিয়ার ‘নৃশংসতার’ একগুচ্ছ তালিকা তুলে ধরেছেন।
একটি ভিডিও উপস্থাপন করে তিনি বলেন, বেসামরিক মানুষদের রাস্তায় গুলি করে এবং ট্যাংকের চাপায় পিষ্ট করে মারা হচ্ছে।
কিয়েভের কাছে বুচায় বেসামরিক নাগরিকদের দেহাবশেষ রাস্তায় পাওয়ার কথা উল্লেখ করে তিনি এ ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলেও সতর্ক করেন।
তবে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
এদিকে ইউক্রেনে সারিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে রাশিয়া থেকে কয়লা আমদানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ইউরোপের বন্দরগুলো ব্যবহার করে রাশিয়ান মালিকানাধীন জাহাজ পরিচালনা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অপরদিকে রুশ নাগরিকদের লক্ষ্য করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যাতে বলা হয়েছে যে তাদের (রুশ) বাহিনী ইউক্রেনে নৃশংস আচরণ করছে।




নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের 