বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ১৮ সাংবাদিক নিহত
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ১৮ সাংবাদিক নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসনে এ পর্যন্ত ১৮ সাংবাদিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ইউক্রেনের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ছাড়া আরও তিনজন সাংবাদিক নিখোঁজ আছেন। অপহরণ করা হয়েছে ৮ সাংবাদিককে, এদের মধ্যে ৪ নারী সাংবাদিকও রয়েছেন। খবর আনাদোলুর।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত হতাহত সাংবাদিকদের এ পরিসংখ্যান দেওয়া হয়।
ইউক্রেনে গণমাধ্যম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ম্যাস ইনফমেশন (আইএমআই) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসনের প্রথম মাসেই সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ১৪৮ বার হামলা চালিয়েছে।
ইউক্রেনের আটটি অঞ্চলে ১০টি টিভি টাওয়ারসহ রেডিও সম্প্রচার দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ৭০টি আঞ্চলিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।
রুশ বাহিনী গত মাসে স্কাই নিউজ টিমের একটি গাড়িতে হামলা চালায়। সাংবাদিকদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 