বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইল সরকারের হুইপ ইদিত সিলমানের পদত্যতাগ
ইসরাইল সরকারের হুইপ ইদিত সিলমানের পদত্যতাগ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ইহুদিবাদী ইসরাইলের সরকার। আজ (বুধবার) সরকার থেকে ইস্তফা দিয়েছেন জোটের হুইপ ইদিত সিলমান। এরফলে জাতীয় সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের সরকার। নেসেটে এখন সরকার ও বিরোধী- দুই পক্ষেরই ৬০টি করে আসন রয়েছে।
জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, যদি আর একজনও সরকারের পক্ষ ত্যাগ করে তাহলে বিশেষ আইন প্রয়োগ করে সংসদ ভেঙে দিতে পারবে বিরোধীরা। তাতে বর্তমান সরকারের পতন হবে।
নাফতালি বেনেট ও ইদিত সিলমান
ইস্তফার পর সিলমান জানান, মূলত স্বাস্থ্যমন্ত্রী নিতজান হরোউইতজের সঙ্গে বাদানুবাদের কারণে তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমি এই জোটের জন্য অনেক করেছি। কিন্তু দুঃখজনক হলো এই যে, আমি আর তাদের সঙ্গে কাজ করে যেতে পারছি না।”
তার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী নেতা ও সাবেক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত তিন বছরের মধ্যে ইসরাইলে চার বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 