বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ থেকে রাশিয়াকে বহিষ্কার করা সম্ভব নয়: আমেরিকা
জাতিসংঘ থেকে রাশিয়াকে বহিষ্কার করা সম্ভব নয়: আমেরিকা
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,(ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বের করে দেওয়া সম্ভব নয়।
ইউক্রেনের পাশাপাশি কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কারের আহ্বান জানানোর পর তিনি এ কথা বললেন। মার্কিন প্রতিনিধি আরও বলেন, এটি অনস্বীকার্য বাস্তবতা যে রাশিয়া হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য। এই দেশকে বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা নিরাপত্তা পরিষদে রাশিয়াকে একঘরে করতে পারব।
একইসঙ্গে তিনি জানান, আমেরিকা ও তার মিত্র দেশগুলো রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে বাদ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি জাতিসংঘের গঠনকাঠামোয় পরিবর্তন এনে নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানান।
তিনি দাবি করেন, ইউক্রেনের বুচা শহরে এমন কোনো যুদ্ধাপরাধ নেই যা রুশ সেনারা করেনি। এ ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তবে বেসামরিক মানুষ হত্যার দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 