বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের বুচায় ২৫ তরুণীকে ধর্ষণ করেছে রুশ সেনারা, অভিযোগ ডেনিসোভা
ইউক্রেনের বুচায় ২৫ তরুণীকে ধর্ষণ করেছে রুশ সেনারা, অভিযোগ ডেনিসোভা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, কিয়েভের নিকটবর্তী শহর বুচায় ২৫ নারী-তরুণীকে ধর্ষণ করেছে রুশ সেনারা।দেশটির সংসদের মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভা বিবিসিকে এ কথা বলেন।
ইউক্রেনের সরকারের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, বুচা শহরের ২৫ নারী ও তরুণী রাশিয়ার সেনাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।
তিনি বলেন, হেলপলাইনে ধর্ষণ সংক্রান্ত অন্তত ২৫টি কল এসেছে। রাশিয়ার সেনাদের হাতে ধর্ষণের শিকার নারী ও তরুণীদের বয়স ১৪ থেকে ২৪ এর মধ্যে।
ডেনিসোভা বলেন, ‘ইউক্রেনয়ীদের ওপর গণহত্যা চালানো’ ও সামরিক অপরাধের তথ্য আমাদের কাছে রয়েছে। ধর্ষণ রুশ সেনাদের ‘নতুন অস্ত্র’।
তিনি আরও বলেন, এটি এক মাস ধরে ঘটেছে। আমরা এ ভয়ানহ অপরাধ নথিভুক্ত করছি। অবশ্যই সব অপরাধী শাস্তি পাবে।
যদিও রাশিয়া বুচা শহরে অমানবিক আচরণ করার কথা অস্বীকার করেছে।
সম্প্রতি বুচা শহরে ছেড়ে যাওয়ার পর সেখানে রাস্তায় লাশ পড়ে থাকার ঘটনায় বেশ বেকায়দায় রয়েছে রাশিয়া। এ ঘটনায় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 