শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলা, নিহত ৩০
ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলা, নিহত ৩০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় রেল সংস্থা জানায়, হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছেন।
ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান অলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে লেখেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে হামলা হয়েছে। হামলায় অনেকেই হতাহত হয়েছেন।
সিটি কাউন্সিল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য বলা হয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিলেন। এ রেলস্টেশনের মাধ্যমে দোনেৎস্ক থেকে বাসিন্দাদের নিরাপদে ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেওয়া হচ্ছিল।
ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 