শিরোনাম:
●   বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে ●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী?
৫৪১ বার পঠিত
রবিবার, ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নানা নাটকীয়তার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হলেন পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে গেলেন তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতন হলো মেয়াদ পূর্ণ করার আগেই। তবে ইমরান খানের পর কে এখন পাকিস্তানের হাল ধরবেন তা নিয়ে চলছে আলোচনা।

ইমরান খানের পরিবর্তে সিংহাসনে বসতে পারেন বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী শাহবাজ।

ইমরান খানের বিরুদ্ধে ১৭৪টি ভোট পড়ে শনিবারের (৯ এপ্রিল) ঐতিহাসিক অনাস্থা ভোটে। ইমরান সরকারের পতন হওয়ার পর প্রধান বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে অভিনন্দন জানান সদ্য স্পিকারের আসনে বসা আয়াজ সাদিক। ধারণা করা হচ্ছে এই শাহবাজই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

শাহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। অনাস্থা ভোটে ইমরানকে গদিচ্যুত করার পর শাহবাজকে কিছু বলার অনুরোধ করা হয়। অ্যাসেম্বলিতে গলা উঁচিয়েই শাহবাজ বলেন, কোনোমতেই বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি। এই ফল পাকিস্তানের জনগণের ইচ্ছেতেই হয়েছে। পাকিস্তানে সুদিন ফিরতে চলেছে বলেও মন্তব্য করেন, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকা শাহবাজ।

বড়ভাই নওয়াজ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন শাহবাজ। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলান তিনি। ২০১৮ সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন।

৭০ বছর বয়সী শাহবাজ জন্মগ্রহণ করেন লাহোরে। ধনী ব্যবসায়ী পরিবারের জন্ম নেওয়া শাহবাজ পড়াশোনা করেন পাকিস্তানেই। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। জানা গেছে, বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।

শাহবাজের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯৭ সালে। প্রথমবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ হন শাহবাজ। এরপর সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয় তাকে। ২০০৭ সালে নিজ দেশে ফেরেন শাহবাজ। আবার সক্রিয় হন রাজনীতিতে। ২০০৮ সালে নির্বাচনে জিতে ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি। সর্বশেষ ২০১৩ সালে তৃতীয় মেয়াদে শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল