সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইমরান খানের সমর্থনে পাকিস্তানের রাজপথে লাখো মানুষের মিছিল
ইমরান খানের সমর্থনে পাকিস্তানের রাজপথে লাখো মানুষের মিছিল
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা। গতকাল রবিবার এশার নামাজের পর দেশটির করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদের মতো শহরে বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা।
এছাড়াও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে সারা দিয়ে বাজাউর, লোয়ার দির, শাংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজী খান এবং মান্ডি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।
ইমরান খান এক টুইট বার্তায় বলেছিলেন, “১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়।
কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে। ”
রবিবার রাজধানী ইসলামাবাদে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এশার নামাজের পরে জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য আহ্বান জানিয়েছিলেন পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হয় বিক্ষোভ।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 