শিরোনাম:
●   ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ●   সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ●   সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট ●   ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ●   সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন ●   সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো ●   এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার ●   সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬ ●   ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় ●   শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নোয়াখালী সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু নিহত
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নোয়াখালী সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু নিহত
৭৪৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালী সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু জান্নাতুল ফেরদাউস নিহত হয়েছে এবং শিশুটির বাবা মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মলকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় বাবার কোলে থাকা জান্নাতুল ফেরদাউস তাসপিয়াকে (৩) গুলি করে হত্যা করা হয়েছে। এসময় নিহত শিশুর বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনের এলাকায় এই ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সন্ত্রাসী রিমন (২৫) ও তার বাহিনীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। রিমন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের দানিজ বেপারী বাড়ির মমিন উল্যার ছেলে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিমন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ।’

নিহতের মামাতো ভাই ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুন অভিযোগ করেন, ‘কয়েক দিন আগে আমাদের বাড়ির আল আমিন নামে এক ব্যক্তি রিমনের চাচা মো. বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। বাদশা ওই জায়গা থেকে ছয় ফুট মাটি কাটে। এরপর আরও মাটি কাটতে গেলে, বাড়ির লোকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে মাটি কাটতে বাধা দেওয়ার খবর পেয়ে সন্ত্রাসী রিমন ও তার সহযোগী রহিম, মহিন, সুজনসহ আরও কয়েকজন গত দুই দিন একাধিকবার বাড়িতে এসে গোলাগুলি করে। আমার গর্ভবতী ভাগ্নির পেটেও লাথি দেয়। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে পুলিশ ওই নারীকে প্রথমে চিকিৎসা দিতে বলে।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা গেছে বলে জেনেছি।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারনাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।



আর্কাইভ

সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে