শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে-রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে-রাশিয়া
৮০৫ বার পঠিত
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউ ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে-রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল ইইউ প্রতি নিধিঃ আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে। ফলে রাশিয়ার সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক ধ্বংস হতে বসেছে।

এর জেরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। গত ৫ এপ্রিল বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিল ইইউ।

এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।
এই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস অ্যাডেরারকে ওইদিনই তলব করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিল, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেওয়া হবে।

অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো। এ বিষয়ক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।

বহিষ্কৃত ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এর আগে রাশিয়াকে ইউক্রেনে অভিযান বন্ধের আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক বিশেষ দূত দূত গ্যাব্রিয়েল ভিসেন্টিন বলেন, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা কেউই যুদ্ধ পরিস্থিতি চাই না। যুদ্ধের ফলে ইউক্রেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়ছে। সাধারণ জনগণ ফলাফল ভোগ করছে।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না