শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কায় অথনৈতিক সংকটের মধ্যেই রাজাপাকসের নতুন মন্ত্রিসভা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কায় অথনৈতিক সংকটের মধ্যেই রাজাপাকসের নতুন মন্ত্রিসভা
৫৬৩ বার পঠিত
সোমবার, ১৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কায় অথনৈতিক সংকটের মধ্যেই রাজাপাকসের নতুন মন্ত্রিসভা

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কার চরম অথনৈতিক সংকটের মধ্যে দ্বীপরাষ্ট্র মন্ত্রিসভার সদস্যরা এর আগেই ইস্তফা দিয়েছেন। দাবি উঠছিল দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের।

পদত্যাগ না করে উল্টো চমক দেখালেন প্রেসিডেন্ট।নতুন ১৭ সদস্যকে আজ সোমবার মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে।

এর আগে মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। চলমান বিক্ষোভের মুখে দুই সপ্তাহের ব্যবধানে নতুন মন্ত্রিসভা নিয়োগ দিলেন রাজাপাকসে।

তার দলের বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন পদে পুনরায় নিয়োগ দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। তিনি বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন, নতুন সরকারকে যেন সাহায্য করা হয়। যদিও সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন বিরোধীরা।
মন্ত্রিসভার সদস্যরা এ মাসের শুরুর দিকে পদত্যাগ করলেও গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদ আকড়ে থাকেন। হাজার হাজার মানুষ দেশব্যাপী বিক্ষোভ করলে জরুরি অবস্থা এবং কারফিউ জারি করা হয়।

তবে পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য চামাল রাজাপাকসে এবং মাহিন্দার ছেলে নামাল রাজাপাকসেকে এবারের মন্ত্রিসভায় রাখেননি তিনি। ভাতিজা শশেন্দ্র আগে প্রতিমন্ত্রী ছিলেন, তবে এবারে তার নাম নেই।

১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পর এবার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য, জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। যার ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতি এবং সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে।

তীব্র অর্থনৈতিক সংকট নিরসনে শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে ঋণ পুনর্গঠনের দিকে নজর দিতে চান রাজাপাকসে।

মার্চ মাস শেষে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র ১.৯৩ বিলিয়ন ডলারে। চলতি বছর দেশটির মোট ঋণের পরিমাণ ৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করছেন জেপি মরগান বিশ্লেষকরা। এতে করে দেশটিকে তিন বিলিয়ন ডলারের তারল্য ঘাটতির মুখোমুখি হতে হবে।

প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের দেশটিতে এখন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। অতি প্রয়োজনীয় ওষুধ ও তেলসহ নিত্যপণ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছেন সাধারণ মানুষ। তারা ক্রমাগত চাপ প্রয়োগ করে চলেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ওপর।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না