মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডবে নিহত ২,ম্যাকব্রাইডে আগুনে পুড়ে গেছে প্রায় দুই শ’ বাড়ি
যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডবে নিহত ২,ম্যাকব্রাইডে আগুনে পুড়ে গেছে প্রায় দুই শ’ বাড়ি
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃদক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে দাবানলে মারা গেলেন দুজন। বহু বাড়ি দাবানলের গ্রাসে। দ্রুত আগুন ছড়াচ্ছে। দাবানলের তাণ্ডব
ম্যাকব্রাইডে আগুনে অন্ততপক্ষে দুই শ’ বাড়ি পুড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, দাবানলে মারা গেছেন এক বয়স্ক দম্পতি। তারা বাড়ি ছেড়ে পালাতে গেছিলেন। কিন্তু পারেননি। তাদের বাড়ি পুড়ে গেছে। তারাও বাঁচতে পারেননি। রাজ্যের বহু শহরই দাবানলের গ্রাসে পড়েছে।
লিংকন ন্যাশনাল ফরেস্টের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার দমকল বাহিনী রুইডোসো শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শহর ছেড়ে অন্ততপক্ষে পাঁচ হাজার মানুষ পালিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দাবানলের গ্রাসে পড়ে এই শহর। তারপর আগুন লেগে অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই শহর ছাড়াও আরো অন্তত ছয় জায়গায় দাবানল জ্বলছে।
দাবানলের তাণ্ডব ম্যাকব্রাইডে আগুনে অন্ততপক্ষে দুই শ’ বাড়ি পুড়ে গেছে। পাঁচ হাজার ৭৩৬ হেক্টরের বনভূমি পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে।
মেক্সিকোতে দাবানল নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গবেষকরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 