শিরোনাম:
●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

BBC24 News
শনিবার, ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা, ডাচ ব্যাংক দেউলিয়া
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা, ডাচ ব্যাংক দেউলিয়া
৮৬৬ বার পঠিত
শনিবার, ২৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা, ডাচ ব্যাংক দেউলিয়া

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি আদালত আমস্টারডাম ট্রেড ব্যাংককে (এটিবি) দেউলিয়া ঘোষণা করেছেন।শুক্রবার দেশটির সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল ডাগব্লাডের বরাতে এ তথ্য জানায় রুশ সংবাদমাধ্যম তাস।

ব্যাংকটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন রুশ ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান ও পিওতর আভেন। যাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ দুই ব্যবসায়ী ওই ব্যাংকের ৪২ শতাংশ শেয়ারের মালিক।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার কারণে ব্যাংকটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে। কারণ অনেক প্রতিপক্ষ ও অন্য ব্যাংক প্রতিষ্ঠানটিকে বয়কট করেছে।

দেউলিয়া হয়ে যাওয়ার কারণে এ ব্যাংকের ২৬ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন। যার অধিকাংশই নেদারল্যান্ডসের বাসিন্দা। যারা সম্মিলিতভাবে ব্যাংকটিতে কয়েকশ’ মিলিয়ন ইউরো জমা রেখেছিলেন।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু দেশ। এতে রুশ ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।



আর্কাইভ

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল